রোজদিন ডেস্ক :
আগেই শোনা গেছিল, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন তারকা অভিনেত্রী কোয়েল মল্লিকও। আজ তিনিও সাংসদ পদে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ৯। আজই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ প্রকাশ চিক বরাইক ও। এরপর আজই ইস্তফা দিলেন কোয়েল মল্লিকও।
বিধানসভা নির্বাচনের পর দলের প্রতিষ্ঠাতা তথা একচ্ছত্র নেত্রী মমতা ব্যানার্জির শিবির তাসের ঘরের মত ভেঙে পড়ছে। এক সময় তাঁর ঘনিষ্ঠ বলয়ে থাকা জনপ্রতিনিধিরা একে একে তাঁকে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। এমনকি তাঁর সঙ্গে এখনও থাকা আইনজীবী কল্যাণ ব্যানার্জিও আজ জানিয়ে দিয়েছেন, অভিষেক ব্যানার্জিকে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী না ছাড়েন, তবে তাঁর সঙ্গে থাকা সম্ভব নয়। প্রিয় “দিদি”-কে তাঁরও ছেড়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না।
অন্যদিকে এখনও মমতা ব্যানার্জির শিবিরে থাকা প্রবীণ সাংসদ সৌগত রায় পৃথকভাবে বলেন, টাকার লোভ, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দলের জনপ্রতিনিধিদের ভাঙানো হচ্ছে। নাম না করলেও তাঁর অভিযোগের আঙুল গেরুয়া শিবিরের দিকে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment