রোজদিন ডেস্ক :
রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপির প্রচারের বিরুদ্ধে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয়।
শুভঙ্কর সরকারের অভিযোগ, বিজেপির কাজই হল ইতিহাস ধ্বংস করা। ইতিহাস আসল ঘটনার ভিত্তিতে লেখা হয়। কিন্তু বিজেপি নিজেই ইতিহাস তৈরি করে বলে তিনি তোপ দাগেন। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে ওঁদের কোন ভূমিকা ছিল না।

শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার নেতা ছিলেন। তাঁর অবদান তাঁরা অস্বীকার করেন না। কিন্তু ওঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়েছে, তা ঠিক নয় বলে শুভঙ্কর সরকার জানান৷ বলেন, তখন কংগ্রেসের-এর সদস্য বেশি ছিলেন, কমিউনিস্ট পার্টির দুই সদস্য জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণও ছিলেন, বিজেপি এতে শ্যামাপ্রসাদ মুখার্জিকেযে কৃতিত্ব দিচ্ছে তা ঠিক নয়।
এর দাবির প্রতিবাদে তাঁরা আজ অবস্থান বিক্ষোভ করেন।
অমিতাভ চক্রবর্তী সহ বিশিষ্ট নেতারা এই অবস্থান আন্দোলনে অংশ নেন।


Be the first to comment