- শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারকেশ্বরের সভা থেকে হাওড়া স্টেশনের কাছে ৩০০ বেডের নিউ ডিভিশনাল রেলওয়ে হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। রেলের বার্ন স্ট্যান্ডার্ড কারখানার জমিতে এই হাসপাতাল তৈরি হবে। কারখানাটি কেন্দ্রীয় সরকারের ভারি শিল্প মন্ত্রকের অধীনে থাকলেও পরে কারখানাটি অধিগ্রহণ করে রেল মন্ত্রক।
- আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ভারতীয় নৌবাহিনীর হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজ তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জাহাজগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক।
- পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে ড্রোন শো। গঙ্গাবক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন।
- রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপির প্রচারের বিরুদ্ধে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয়।
- রাজ্য পুলিশের হাতে এল পেট্রাপোল সীমান্তের নতুন থানা। এ দিন শুরু হল পরিষেবা। শনিবার ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এলপিএআই)-এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভবনটি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়।
- জাহাঙ্গির খানের ১৪ দিনের জেল হেফাজত। জাহাঙ্গির খানের বিরুদ্ধে অন্য একটি মামলায় তাঁর ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। জাহাঙ্গির খানের স্ত্রী-র তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
- সুরুচি সঙ্ঘের জমি খালি করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠালো ভারতীয় জীবন বিমা নিগম । তাদের তরফে ক্লাবকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করে দেওয়ার জন্য। এলআইসিআই-এর অভিযোগ, ওই জমি তাদের। সেখানে সম্পূর্ণ জবরদখল করে রেখেছে ক্লাব। এলআইসিআই-এর দাবি, তাদের ২১ কাঠা জমি দখল করে দুর্গাপুজো করে ক্লাব।
- শনিবার বিকেল প্রায় সাড়ে ৫টা নাগাদ নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামের মাঠের রাস্তায় ২টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছেন আরও দুই বাইক আরোহী। মৃত দু’জনের মধ্যে একজন জামাইষষ্ঠীর জন্য ইদ্রাকপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন।
- দিঘায় স্পিডবোটের ধাক্কায় মৃত্যু হলো পর্যটকের। মৃতের নাম শেখ বাপন। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা মোহনা থানার পুলিশ। স্পিডবোটটি বাজেয়াপ্ত করা হয়েছে।
- আবারও হরমুজ় বন্ধ করে দিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দফতর খতম-আল-আনবিয়ার।

Be the first to comment