পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দর থেকে এই তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  আনুষ্ঠানিকভাবে এদিন ওই তিন যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনার হাতে তুলে দিলেন মোদী। তিন যুদ্ধজাহাজ হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয়, আইএনএস সংশোধক।
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নৌসেনা সক্ষম না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। সমুদ্র থেকে উন্নতি জুড়ে, সুরক্ষা জুড়ে, সমৃদ্ধি জুড়ে। বিশ্বে অধিকাংশ ব্যবসা সমুদ্রপথেই হয়, বিভিন্ন দেশের সঙ্গে জুড়ে রাখা ডেটা নেটওয়ার্কও সমুদ্রের নীচে।”
  3. প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনির্ভরতার এই যাত্রায় এখনও অনেক কিছু করা বাকি। আমি তো বলব, সবে শুরু হলো। ১২ বছরে যে প্রগতি হয়েছে, তা বলে দেয় নীতি স্পষ্ট হলে, দিশা ঠিক থাকলে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশে কত বড় পরিবর্তন হতে পারে।’
  4. ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর সরকারি বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর মিলেছে।  আহত অন্তত ৩০।
  5. ডেবরা থানায় অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের নামে নতুন অভিযোগ দায়ের।  সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
  6. প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় সুমিতের বিরুদ্ধে খোঁজ চালাচ্ছে পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে অভিষেকের আপ্ত সহায়কের নাম সামনে আসে। তারপরই সুমিতের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ।
  7. তোলাবাজি, দুর্ব্যবহারের অভিযোগ গ্রেপ্তার করা হলো পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি তথা দাপুটে নেতা বামদেব মণ্ডলকে।
  8. তৃণমূলে ভাঙন অব্যাহত। এ বার দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন। তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক।
  9. চাঁদনি চকে গাছ পড়ে বিপত্তি। ফুটপাথের রেলিং ভেঙে রাস্তায় পড়ে যায় গাছ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের লেন দিয়েই উভয় দিকে গাড়ি চলাচল করে।
  10. আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
  11. চন্দ্রকোণায় তৃণমূলের পার্টি অফিসে প্রচুর আধার কার্ড, জব কার্ড উদ্ধার হলো। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের ঘটনা।
  12. গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী গ্রেপ্তার। বধূ নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
  13. হিঙ্গলগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের গ্রেফতারের দাবিতে তাঁর বাড়ির সামনে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা।
  14. হুগলির পাণ্ডুয়ায় বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নাম বাপ্পা মুখোপাধ্যায় (৪০)।
  15. তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় পেরিয়াপালম অঞ্চলে অবস্থিত সেন্ট পিটার্স অ্যান্ড পাল সিফুড এক্সপোর্ট ফেসিলিটি নামক একটি সি-ফুড প্রসেসিং ইউনিটে এ দিন অ্যামোনিয়া গ্যাস লিক হয়। এরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*