দশে দশ

Spread the love
  1. বিজেপি সরকারের প্রথম বাজেট বিধানসভায় পেশ হবে সোমবার। দুপুর ১২টায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
  2. ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে দ্রুতগতির বাস। দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
  3. প্রবল বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে জলপাইগুড়ির মূর্তিতে নদীর বাঁধ। জল ঢুকতে শুরু করেছে গ্রামে।
  4. আলিপুরদুয়ারের ৩১/সি জাতীয় সড়কের কালচিনির মেন্দাবাড়ির কাছে ভান্ডানি সেতুতে নদীতে পড়ে গেল উত্তরপ্রদেশ থেকে অসমগামী একটি ১৮ চাকার লরি। ঘটনায় মৃত্যু হয়েছে লরির চালক এবং খালাসির।
  5. বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ওডিশার পরিবহণ দপ্তরের মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপো। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ জেনা।
  6. বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের ভাই, এলাকার প্রভাবশালী নেতা মোসারফ হোসেনের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই গা-ঢাকা দিয়েছেন তিনি।
  7. হাওড়া চ্যাটার্জি হাট থানা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম ভারতী হাজরা। ঘটনায় রাজদীপ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
  8. তপন থানায় বালুরঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিপ্লব খাঁ-র বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, প্রাণনাশের অভিযোগ হয়েছে।
  9. রবিবার ব্যারাকপুরের সদ্য পদত্যাগী পুরপ্রধান উত্তম দাসের বাড়িতে যান রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
  10. পশ্চিম সিডনির একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড বাঙ্কার থেকে ২.৭ টন কোকেন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়েছে অস্ট্রেলিয়ায়। সেখানকার পুলিশ জানিয়েছে, এত বিপুল পরিমাণ কোকেন আগে কখনও উদ্ধার হয়নি। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া কোকেনের দাম ৫০০ মিলিয়ন ডলার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*