পঞ্জাব বিধানসভা নির্বাচন, সক্রিয় রাহুল গান্ধী, নীতিন নবীনও

Spread the love

রোজদিন ডেস্ক : 
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন। রবিবার তিনি পঞ্জাবের দলীয় নেতাদের সঙ্গে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর, তাঁদের আগামী বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে রাহুল গান্ধী জানান, এখানে দলের জয়ী হওয়ার ভাল সুযোগ আছে।
পঞ্জাবের কংগ্রেস প্রধান অমরিন্দর সিং, প্রতাপ সিং বাজওয়া, চরণজিত সিং চান্নি প্রমুখ বিশিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া জানান, তাঁরা কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, রাহুল গান্ধী যেমন বলবেন, তাঁরা তাই করবেন।
রাহুল গান্ধী তাঁদের সঙ্গে পৃথকভাবেও কথা বলেন। জানান, পঞ্জাব গুরুত্বপূর্ণ রাজ্য। এখানে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বর্তমানে আপ নেতৃত্বাধীন পঞ্জাবকে পাখির চোখ করেছে বিজেপিও। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন রবিবার দৃঢ়ভাবে বলেন, আগামী বছর পঞ্জাবে তাঁরাই সরকার গঠন করবেন। তিনদিনের পঞ্জাব সফরে যাওয়া নীতিন নবীন বলেন, পশ্চিমবঙ্গে তাঁদের জয় হয়েছে। এবার পঞ্জাবেও পদ্ম ফোটাতেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর মানুষের ভরসা আছে, জয় আসবেই। ফাগওয়ারায় যোগ দিবসে অংশ নেন নীতিন নবীন। বলেন, যে কোন মূল্যে পঞ্জাবকে মাদক মুক্ত করতে হবে। রাজ্যের উন্নয়নে তাঁরা গুরুত্ব দেবেন। সোমবার তিনি বিশিষ্ট কৃষি অর্থনীতি বিদ এস এস জোলের সঙ্গে দেখা করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*