একটু পরেই শুরু বাজেট ভাষণ, পাটের তৈরি ফাইল হাতে বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত

Spread the love

প্রতিবেদন: পাটের তৈরি ফাইল হাতে সোমবার সকালে বিধানসভায় পৌঁছে গেলেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। একটু পরেই শুরু হবে তার বাজেট ভাষণ। তার আগে রয়েছে ক্যাবিনেট মিটিং। এরই মধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিধায়করাও একে একে আসতে শুরু করেছেন বিধানসভায়। রয়েছেন মন্ত্রিসভার সদস্যরাও। সকাল সাড়ে ১১টা থেকে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বিধানসভায়।

কিছুক্ষণ আগে পাটের তৈরি বাজেট ফাইল নিয়ে বাড়ি থেকে রওনা দেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে তিনি বলেন, এই বাজেটের সবটাই নতুন বার্তা। তবে এর মধ্যে অনেকটাই ধারাবাহিকতা আছে, অনেকটা পরিবর্তনও আছে। সব কিছু নিয়েই আমরা আগামী দিনে চলবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*