তারাতলায় দুর্ঘটনায় মৃত তিন, এখনও কয়েকজন জন আটক, ঘটনাস্থলে জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
তারাতলায় ভয়ঙ্কর ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন। এখনও বেশ কয়েকজন আটকে আছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিকেলে তিনি ঘটনাস্থলে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁর আশা, সবাইকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে।
পরে মুখ্যমন্ত্রী আরও জানান, ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তিনজন মৃত। আঠার জন মত আটকে আছেন, সেনা-সহ উদ্ধারকারীরা জানিয়েছেন, আটকে থাকা কর্মীদের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। তাঁর আশা, বাকিদের জীবিত উদ্ধার করা সম্ভব হবে।
মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এই গুদামের পরিকল্পনায় ত্রুটি ছিল। চলতি বছর জানুয়ারিতে এর পরিকল্পনা অনুমোদিত হয়েছে।
তিনি সন্ধ্যায় হাসপাতালে আহতদের দেখতে যাবেন।
পরিস্থিতির খবর পেয়ে দুপুর আড়াইটে নাগাদই তিনি উদ্ধার কাজে সেনাদের ডাকার সিদ্ধান্ত নেন।
এই ঘটনা নিয়ে বিশদ তিনি আগামীকাল বিধানসভায় বলবেন বলে জানান।

প্রাক্তন সরকার এই ধরনের বিপর্যয়ে সেনা সহায়তা না নেওয়ায় মুখ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করেন। বলেন, আগের আমলে গার্ডেনরিচে ভেঙে পড়া বাড়ি থেকে একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি।
এই ধরনের ভয়ঙ্কর বিপর্যয়ে সেনা বাহিনীর মত দক্ষ সহায়তা প্রয়োজন।
কলকাতা, বিধাননগর পুর এলাকায় সব বাড়ি, নির্মাণের পরিকল্পনা অডিট করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*