রোজদিন ডেস্ক :
গতকাল তারাতলায় মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছে সরকার। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গতকাল খবর পাওয়া মাত্র মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘটনাস্থলে যান। এতপর একে একে অন্য মন্ত্রীরা যান৷ এখন অবধি নিহতর সংখ্যা ৯। আহত অবস্থায় চিকিৎসাধীন ২০ জন। এখনও উদ্ধার কাজ চলছে।
রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ, আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না। বিরোধী তৃণমূলকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, টাকা নিতে নিতে কলকাতা, রাজ্যকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন। কাউকে ছাড়া হবে না জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
ইঞ্জিনিয়ারদের নাম বলেন। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গার্ডেনরিচের ঘটনার পরেও কোন শিক্ষা নেয়নি আগের সরকার। কলকাতা পুরসভায় যে আছে, ক্যামাক স্ট্রীট নিয়োগ করেছে। সব খবর পেয়েছে সরকার। তৃণমূল সরকার ১৫ বছরে অনেক ক্ষতি করেছে। প্রাক্তন সরকারের পাপের ফল।
সেনা-সহ অন্যরা সারা রাত কাজ করছে। আগের সরকার কেন বিপর্যয়ে কেন্দ্রের প্রতিনিধিদের সহায়তা নিতো না? ভারী বিম কাটার কোন মেশিন ছিল না। ফিরহাদ হাকিমের সই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কি ভাবে কি হয়েছে, বিল্ডিং প্ল্যানের নক্সা তুলে ধরেন বিধানসভায়।
চার সপ্তাহ কলকাতা, রাজারহাট, মহেশতলা, বারুইপুর পুর এলাকা, বিধান নগর ইত্যাদি পুরসভায় নির্মাণের কাজ স্থগিত থাকবেন। উচ্চ পর্যায়ের কমিটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজেশ পান্ডের নেতৃত্বে কমিটি হবে।
তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব কিছুতে টাকা নিয়ে মৃত্যুপুরীতে পরিণত করেছে রাজ্যকে। কাউকে তাঁরা ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
মুসলিমরা যাঁরা তৃণমূলকে ভোট দেয়, মুর্শিদাবাদে বিপর্যয়ে কয়েকজন মারা গেলেও কোন ব্যবস্থা নেয়নি।
আজ বিধানসভার শুরুতেই তারাতলা নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। একের পর এক তোপ দাগেন প্রাক্তন সরকারকে। ঘটনার খবর পেয়েই একের পর এক মন্ত্রী ঘটনাস্থলে গিয়ে কিভাবে তদারকি করেছেন তা বলেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারাতলায়র ঘটনায় গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। তিনি নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকার সহায়তা ঘোষণা করেন।
বিধান সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিস্কার জানান, প্রাক্তন মেয়র-সহ অনেকেই বেনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। নথি তুলে দেখান তিনি। এই মর্মান্তিক ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দেন। রাজ্যের সর্বনাশ করে গেছে তৃণমূল, তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সেনা, পুলিশ,দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সবার আপ্রাণ চেষ্টায় উদ্ধার কাজ হয়েছে।তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, প্রাক্তন সরকারের আমলে এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি।

Be the first to comment