রোজদিন ডেস্ক :
তারাতলা বিপর্যয়ে এবার নাম জড়ালো প্রাক্তন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় নথি তুলে বলেন, এই গুদামের নক্সায় প্রাক্তন মেয়রের সই আছে। হুঙ্কার দিয়ে বলেন, কাউকে ছাড়া হবে না।
পরে বিধানসভার লবিতে মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ বলেন, দায় থাকলে গ্রেফতার করা হোক প্রাক্তন মেয়রকে। শুধু সামনে থাকা কয়েকজন গ্রেফতার হল আর বড় মাথা যাঁরা, তাঁদের নাম শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হল, সেটা যেন না হয়। প্রাক্তন মেয়রের দায় থাকলে তাঁকেও গ্রেফতার করা হোক।
কুণাল ঘোষ সাফ বলেন, ফিরহাদ হাকিম ঋতব্রত ব্যানার্জির শিবিরে যোগ দিয়েছেন বলেই তিনি যেন এই ঘটনায় (তারাতলার) ছাড় না পান।
মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বিবৃতি দিয়েছেন, তখন তাঁর বক্তব্যকেই তাঁরা মান্যতা দেবেন।
কুণাল ঘোষের এই বক্তব্য নিয়ে তৃণমূলের অন্দরে চর্চা চলছে বলে প্রকাশ।

Be the first to comment