প্রতিবেদন: তোলাবাজির অভিযোগে পুলিশের জালে ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। তিনি গার্ডেনরিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার ১৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তার এলাকায় এক ব্যবসায়ী মহম্মদ শাদাবের কাছ থেকে ভয় দেখিয়ে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ২০২৩ সাল থেকে দফায় দফায় এই টাকা নেওয়া হয় বলে অভিযোগ।এরপরই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ শাদাব। অভিযোগ, ২০২৩ সালের জুন মাস থেকে শাম্স এবং তাঁর ঘনিষ্ঠেরা অভিযোগকারীর কাছ থেকে টাকা নেন। নির্বিঘ্নে ওই এলাকায় ব্যবসা করতে হলে তাঁদের টাকা দিতে হবে। এভাবে মোট ৭০ লক্ষ টাকা নেওয়া হয়। টাকা না দিলে ওই ব্যবসায়ী এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় কাউন্সিলর শামস ইকবাল। কাউন্সিলর। কিন্তু ভয়ে এত দিন পুলিশের কাছে যেতে পারেননি। তার অভিযোগের ভিত্তিতে গার্ডেনরিচ থানা শামসকে গ্রেফতার করেছে। আজ সোমবার তাকে আদালতে পেশ করা হবে। শামস ছাড়াওব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ। শাম্স ছাড়াও অভিযুক্ত হিসাবে মহম্মদ ফারাজ, ফিরোজ কুরেশি-সহ আরও দুই কাউন্সিলর ঘনিষ্ঠের নাম রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

Be the first to comment