- কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করছে গোটা দেশ। দেশের চারদিকে যে বিচারধারা ছড়িয়ে পড়েছে, তার বীজকে আজ স্মরণ করছে দেশ।”
- অমিত শাহ বলেন, “শ্যামাপ্রসাদের আত্মা আশীর্বাদ করছেন। উনি বলেছিলেন, এক দেশে আলাদা-আলাদা নিশান চলবে না। কাশ্মীরের জেলে মৃত্যু হয়। কংগ্রেস তাঁর মৃত্যুর তদন্ত করেনি। আর এখন মোদী ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। শ্যামাপ্রসাদের সংকল্প পূরণ করছেন।”
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, সেই ভারত কেশরীর ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে।”
- ক্লাস সিক্সের ছাত্রীকে ধর্ষণ, মারধর ও বস্তাবন্দি করে জলে ফেলে খুন করাকে ‘জঘন্যতম ঘটনা’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট দেবো’ বলে মুখ্যমন্ত্রী জানান।
- সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘কালই (রবিবার) ওর (নিহত ছাত্রী) বাবার সঙ্গে আমি কথা বলেছি। ওর বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা। সিট গঠন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে চার জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে (পরে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়), ডিটেন করা হয়েছে তিন জনকে। যাদের সঙ্গে পলাতক দুই আসামির ফোনে কথোপকথনের কথা পুলিশ জানতে পেরেছে।’
- বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন।
- পুর এলাকায় উন্নয়ন সংক্রান্ত কোনও পরামর্শও দেওয়া যাবে মন্ত্রীকে। অনুষ্ঠানের নাম ‘মুখোমুখি’। ৭ জুলাই এই অনুষ্ঠান হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত থাকবে এই সুযোগ। একটি টোল ফ্রি নম্বরও রয়েছে। ১৮০০২০৩৫১২৩ নম্বরে ফোন করে অভিযোগ করা যাবে বা সমস্যার কথা জানানো যাবে।
- ভারী বৃষ্টিতে মুম্বইয়ে দুর্ভোগ অব্যাহত। মঙ্গলবারও ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে বাণিজ্যনগরী। আইএমডি মুম্বই, কোলাপুর, সাতারা, সিন্ধুদুর্গ এবং রত্নগিরি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
- ফের হরমুজ প্রণালীতে দু’টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালাল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। জাহাজ দু’টিকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
- ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “যেভাবেই হোক আমরা জিতব। হয় চুক্তি হবে, নয়তো কাজ শেষ করে দেব।”
https://www.facebook.com/rojdin.in/

Be the first to comment