দশে দশ

Spread the love
  1. পুলিশি এনকাউন্টারে মৃত্যু বারুইপুর ধর্ষণখুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায় ওই অভিযুক্ত। এর পরই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
  2. মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে বারুইপুরের সূর্যপূরে নিয়ে যাওয়া হয়েছিল। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়।
  3. বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবীর মোল্লা নামে আরও এক মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
  4. বারুইপুরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ২০ জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ এবং ভিডিয়ো ক্লিপ খতিয়ে দেখে বাকি হামলাকারীদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে পুলিশ।
  5. বারুইপুরে ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে ১৫ বছরের এক কিশোরকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করল পুলিশ। তাদের বাড়ি বারুইপুরের ফুলতলা ও পালপাড়া এলাকায়। নিহত প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে বারুইপুর পুলিশ।
  6. রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং-এর প্রতিশ্রুতি মতো ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সব কয়টি জুট মিল খুলতে চলেছে।
  7. প্রাইভেট প্র্যাকটিস না করার জন্য বিশেষ ভাতা পান। সেই ভাতা পেয়েও সরকারি নির্দেশিকা উপেক্ষা করে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ। সাতজন চিকিৎসককে শোকজ করল মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
  8. মঙ্গলবার কেরালার ওয়েনাড়ে নামে ভয়াবহ ধস। সেই ধসে তলিয়ে যান অনেকে। তিন জনের মৃত্যুর পরে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জনেরও বেশি। তাঁদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান।
  9. মঙ্গলবার সন্ধ্যায় ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে উরলা থানা এলাকার বেন্ড্রি রোডে পিগ আয়রনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল।
  10. ১৩ মিনিটে ৩ গোল করে বিশ্বকাপের আরও এক ধাপ উঠল আর্জেন্টিনা। ৭৯ মিনিট অবধিও স্কোর ছিল মিশর ২, আর্জেন্টিনা ০।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*