প্রতিবেদন: ১৪ মিনিটে তিন গোল করে মেসির আর্জেন্টিনার মহানাটকীয় জয়। আর ওই হারের পর ইজিপ্টের রেফারিং নিয়ে গুচ্ছ অভিযোগ। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় সরগরম ফুটবল দুনিয়া। এর মধ্যে প্রায় নিঃশব্দেই চলতি বিশ্বকাপের অষ্টম দল হিসেবে শেষ আটে চলে গেল সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ফেভারিট কলম্বিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্যভাবে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আটে সুইজারল্যান্ড। পেনাল্টি রুখে দিয়ে ম্যাচের নায়ক সুইস গোলকিপার কোবেল। টাইব্রেকারে সুইজারল্যান্ডের গ্রানিট জাকা, জেকি আমদৌনি, সেড্রিক ইটেন ও রুবেন ভার্গাস গোল করেন। পেনাল্টি মিস করেন ম্যানুয়েল আকেঞ্জি। উল্টোদিকে কলম্বিয়ার ভাভিডসন স্যাঞ্চেজের শট বারে লাগে। চুচো হার্নান্দেজের শট রুখে দেন সুইস গোলকিপার। গোল করেন জুয়ান কুইন্তেরো, জামিনটন কাম্পাজ, লুইস দিয়াজ। কিন্তু তাতে কলম্বিয়ার হার আটকানো যায়নি। এই ম্যাচ দিয়েই শেষ হল বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের লড়াই। এবার কেয়ার্টার ফাইনাল বা শেষ চারে ওঠার লড়াই। এই পর্বে চার ম্যাচে প্রতিপক্ষরা হল এই রকম—-
৯ জুলাই:
ফ্রান্স বনাম মরক্কো
১০ জুলাই:
স্পেন বনাম বেলজিয়াম
১১ জুলাই:
নরওয়ে বনাম ইংল্যান্ড
১২ জুলাই:
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

Be the first to comment