বারুইপুর এনকাউন্টার, প্রতিক্রিয়া বিজেপির, অভয়ার মা, কামদুনি প্রতিবাদীদের

Spread the love

রোজদিন ডেস্ক : 
বারুইপুরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে প্রভাস মন্ডলের নিহত হওয়ার ঘটনায় সমর্থন জানালেন বিজেপি নেতা দেবজিৎ সরকার, কামদুনি প্রতিবাদীরাও। নিহত র মা অভিযুক্ত র দেহ নিতে না চাওয়ায় তাঁকে কুর্নিশ জানালেন অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ।
গতকাল গভীর রাতে বারুইপুর ঘটনা র পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি করেন অভিযুক্ত। পালটা পুলিশের গুলিতে প্রাণ যায় তাঁর। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার একে “ডিভাইন জাস্টিস ” বলে সমাজমাধ্যমে জানান।
নিহত প্রভাস মন্ডলের মা জানিয়েছেন, ঠিক হয়েছে, ভাল হয়েছে। এমন কুপুত্রর দেহও নেবেন না বলে জানান তিনি। তাঁর এই প্রতিক্রিয়াকে কুর্নিশ জানিয়েছেন অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ। বলেন, আগের সরকারের আমলে তাঁরা বিচার পান নি, এখানে মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। পুলিশ সঠিক কাজ করেছে। নিহতের মা কে সাহসী বলে কুর্নিশ জানান তিনি।

পুলিশি এনকাউন্টারে স্বামীর মৃত্যুতে স্ত্রী বিস্ফোরক অভিযোগ করে বলেন, ও (প্রভাস) বরাবরই নোংরা স্বভাবের ছিল। বিয়ের পর থেকে তাঁর ওপর অনেক অত্যাচার হয়েছে। বালিকার সঙ্গে জঘন্যতম অপরাধ যে তাঁর স্বামী করেন নি, একথা তিনি বলতে পারেন না।
এখন অবধি পাওয়া খবরে জানা যায়, নিহত প্রভাসের মা ও স্ত্রী থানায় যাচ্ছেন।
এই ঘটনায় নিহত বালিকা কিছুটা হলেও বিচার পেল বলে মনে করেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল, টুম্পা কয়ালও। বলেন, পুলিশকে উনি গুলি করেছিলেন, পুলিশ ঠিক পদক্ষেপই নিয়েছে। আগের সরকার কোন ব্যবস্থাই তো নিত না বলে তোপ দাগেন তাঁরা।
রাজনৈতিক মহলের একাংশ অবশ্য এতে অশনি সঙ্কেত দেখছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একে যোগীরাজ শুরু হোল বলে কটাক্ষ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*