রাজ্যে কংগ্রেসের নতুন পর্যবেক্ষক (ইন-চার্জ) হলেন প্রকাশ জোশী, সরানো হল গোলাম আহমেদ মীর-কে

Spread the love

রোজদিন ডেস্ক : 
জাতীয় কংগ্রেস নেতৃত্ব এই রাজ্যে প্রকাশ জোশী কে নতুন পর্যবেক্ষক (ইন-চার্জ) হিসাবে নিয়োগ করলেন। এতদিন গোলাম আহমেদ মীর এই দায়িত্বে ছিলেন। তাঁকে দলের শীর্ষ নেতৃত্ব তামিলনাড়ু ও পুদুচেরির পর্যবেক্ষক নিযুক্ত করেছেন৷


আজ জাতীয় দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল স্বাক্ষরিত এই নির্দেশিকা প্রদেশ কংগ্রেসকে জানানো হয়। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের অনুমোদনক্রমে এই রদবদল হল বলে বেণুগোপাল জানিয়েছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নতুন পর্যবেক্ষক প্রকাশ কোশীর নিয়োগকে স্বাগত জানিয়েছেন। বিদায়ী পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর-কেও তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এখানে থেকে সহায়তা করেছেন।

তাঁর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের নেতা কর্মীদের পারস্পরিক হৃদ্য সম্পর্ক ছিল।
আদতে উত্তরাখন্ডের বাসিন্দা প্রকাশ জোশী দীর্ঘ দিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। তিনি জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদকও ছিলেন। ২০২৪ সালে তিনি কংগ্রেসের নৈনিতাল কেন্দ্রের প্রার্থী ছিলেন। তাঁর পরামর্শ, সহযোগিতায় রাজ্যে দল উপকৃত হবে বলে নেতৃত্বের আশা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*