সুপ্রিম কোর্টের নির্দেশে এক বছর পর ফিরলেন সোনালী বিবির স্বামী দানেশ শেখ-সহ বীরভূমের চার বাসিন্দা

Spread the love

প্রতিবেদন: প্রায় এক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকর গ্রামের সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান এবং সুনালি বিবির স্বামী দানেশ শেখ। বুধবার দুপুরে মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাঁরা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিজনেরা।

অভিযোগ, গত বছরের জুন মাসে দিল্লি পুলিশ সুইটি বিবি, তাঁর দুই সন্তান-সহ কয়েকজনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক করে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে তাঁরা বাংলাদেশে আটক ও জেলবন্দি ছিলেন বলে পরিবারের দাবি। এরপর বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলেও পরে তা সুপ্রিম কোর্টে গড়ায়। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে একই মামলায় বীরভূমের বাসিন্দা সুনালি বিবি দেশে ফিরে আসেন। বুধবার তাঁর স্বামী দানেশ শেখ-সহ বাকি চারজনও দেশে ফেরেন।তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম এক্স-এ এক পোস্টে দাবি করেছেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলেই এই চার ভারতীয় নাগরিক দেশে ফিরতে পেরেছেন। তিনি বিচারব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বলেন, প্রকৃত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই, কিন্তু ভারতীয় নাগরিকদের ভুলবশত বিদেশে পাঠানো অত্যন্ত উদ্বেগজনক এবং তা কখনও গ্রহণযোগ্য হতে পারে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*