জ্যোতি বসুকে স্মরণে রেখে নয়া ফ্যাসিবাদ মোকাবিলার ডাক সিপিএমের

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে স্মরণে রেখে নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে বলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আজ জানান। আজ জ্যোতি বসুর একশো তেরোতম জন্মদিন উপলক্ষে নিউটাউনে তাঁর স্মৃতিতে গড়ে ওঠা সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্রে নানা অনুষ্ঠান, আলোচনা সভা আয়োজন করে দল। বিমান বসু সহ বিশিষ্ট নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহম্মদ সেলিম রাজ্যের বিজেপি সরকারকে কটাক্ষে বিঁধে বলেন, তাঁরা দেখছেন ফুল প্রতীকে লড়ে সরকারে এসে বুলডোজার প্রতীক হোল। নয়া ফ্যাসিবাদের নীতিই হোল শ্রমজীবীর একাংশের সঙ্গে অন্য অংশকে লড়িয়ে দেওয়া।

আজ বারুইপুরের নারকীয় ঘটনায় এক অভিযুক্তকে এনকাউন্টার করে মারা প্রসঙ্গে সেলিম সাহেব বলেন, রাজ্যে উত্তর প্রদেশের যোগী মডেল চালু হবে ভোটের আগেই বিজেপি বলেছিল। উত্তর প্রদেশের এনকাউন্টারে অপরাধ, নারীদের বিরুদ্ধে হিংসা কতটা কমেছে প্রশ্ন তোলেন তিনি।

বলেন, বারুইপুরে বালিকা নিখোঁজ হওয়ার পর ও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এখন এনকাউন্টার হোল৷ বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করার এই প্রবণতা সব ক্ষেত্রে আছে বলে তিনি উদ্বেগ ব্যক্ত করেন। বলেন, প্রাক্তন সরকারের আমলে বগটুই এর সাক্ষী খুন হলেন। বর্তমান মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক খুন হলেন, তার কি হোল!! সিবিআই কে তদন্ত ভার দিলে আর কিছু হয় না। তা ঠান্ডাঘরে চলে যায় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট চিন্তাবিদ শমীক ব্যানার্জি, সূর্যকান্ত মিশ্র প্রমুখ বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*