- এবার সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর দফতর থেকে সরকারি হাসপাতালগুলিতে নজরদারির ব্যবস্থা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- হাসপাতালের পরিচ্ছন্নতা, আউটডোরের অবস্থা, রান্নাঘর এমনকী পার্কিং, ন্যায্যমূল্যে ওষুধের দোকানগুলিতেও চলবে নজরদারি
- এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে পরিকাঠামো, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- বৃহস্পতিবার সাত সকালে নদিয়ায় ইডির হানা এক চিটফান্ড ব্যবসায়ীর বাড়িতে। নাম শুভ্রদীপ নাগ। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চালাচ্ছে তল্লাশি।
- পুলিশের পর এবার তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি।
- তৃণমূলের আবেদন মেনে দলের মাসিক রুটিন খরচা চালানোর অনুমতি দিল কলকাতা হাইকোর্টে।
- তবে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ওপর চলবে নজরদারি, দায়িত্ব দেওয়া হল প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে।
- পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় স্থায়ী বাহিনী, সেপ্টেম্বর থেকেই দার্জিলিংয়ে মোতায়েন হবে ৫০ সদস্যের বিশেষ সিভিল ডিফেন্সের টিম।
- বুধবার রাতভর তল্লাশি, বারুইপুরে পুলিশকে আক্রমণ, রাস্তা অবরোধ, পিটিয়ে খুনে গ্রেফতার আরও ২২, সবমিলিয়ে গ্রেফতারির সংখ্যা ৪০।
- বিপদ বাড়ছে, পুলিশের জালে এবার দেবরাজের দুই ছায়াসঙ্গী অমর নস্কর ও কল্যাণ মুখোপাধ্যায়।
- আজ বৃহস্পতিবার থেকে বাংলা জুড়ে ভারী দূর্যোগের আশঙ্কা, উপকূলে জারি সতর্কতা।
- নিয়ম বহির্ভূত নিয়োগ, চিকিৎসককে পদ থেকে সরাল স্বাস্থ্য দফতর।

Be the first to comment