রোজদিন ডেস্ক : প্রত্যাশা মতই তৃণমূলের তিন পদত্যাগী সাংসদ রাজ্যে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হলেন। আজ রাতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘোষণা করেন। আজ বিকেলে তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক বিজেপি তে যোগ দেন। তখন দলের রাজ্য সভাপতি অবশ্য রহস্য করে বলেছিলেন, ওঁরা রাজ্যসভায় প্রার্থী হবেন কিনা চর্চা চলুক।
রাতেই সব জল্পনার অবসান। আগামী ২৪ জুলাই নিজেদের ছেড়ে যাওয়া শুন্য আসনে তাঁরা তিন জনই বিজেপির প্রার্থী হচ্ছেন।

রাজনৈতিক মহলে খবর, প্রথম দুজনের জয় নিশ্চিত। তৃতীয় আসনেও প্রার্থী জয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে।
বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়ক থাকলে ও দল এখন বিভাজিত। তাঁরা রাজ্য সভা নির্বাচনে প্রার্থী দেবেন কিনা তা এখন অবধি জানা যায়নি।
রাজনৈতিক মহলের একাংশর ধারণা ছিল, বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে রাজ্যসভায় পাঠাতে আগ্রহী বিজেপি।
আজ ও প্রসেনজিৎ চ্যাটার্জি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করায় এই জল্পনা তুঙ্গে ওঠে। যদিও প্রসেনজিৎ চ্যাটার্জি জানিয়ে দেন, তিনি আগেও সক্রিয় রাজনীতি করেননি, এখনও এতে তাঁর আগ্রহ নেই। তখনই কার্যত পরিস্কার হয়ে যায় তিনি রাজ্যসভার প্রার্থী হচ্ছেন না। রাতেই বিজেপি র কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভার তিন আসনে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

Be the first to comment