রোজদিন ডেস্ক :
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফিরলে তাঁর আত্মসমর্পণের কোন আইনি সুযোগ নেই। এই ভাবে ফিরলে তাঁকে গ্রেফতার হতে হবে বলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম আজ জানান।
আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে অতি সম্প্রতি শেখ হাসিনার বক্তব্যর প্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।
আজ প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তবে ওঁর নিজের আসার কোন সুযোগই নেই।
শেখ হাসিনা তাঁর নেতা কর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরে দেশে ফেরার বার্তা দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ সরকার কূটনৈতিক ভাবে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ইতিমধ্যে শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশির ভাগ দলের নেতাই তাঁর বিরুদ্ধে রোষ ব্যক্ত করেছেন।

Be the first to comment