প্রতিবেদন: অবশেষে সাত পাকে বাধা পড়লেন বিজেপির যুব নেতা শঙ্কুদেব পাণ্ডা।

রবিবার সন্ধ্যায় রীতি মেনে স্বর্ণালী ও শঙ্কুর চার হাত এক হল। জমকালো বিয়ের আসর বসেছিল গঙ্গাবক্ষে। পাত্রী স্বর্ণালী একটি বাংলা নিউজ চ্যানেলের উচ্চপদস্থ কর্মচারি। স্বর্ণালীর সঙ্গে শঙ্কুর দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন অবশেষে এই পরিণয়ের মাধ্যমে শেষ হল। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ পোশাকে নজর কাড়ার পর, মূল অনুষ্ঠানে দুজনেই সেজেছিলেন লাল ট্র্যাডিশনাল পোশাকে। শঙ্কুর পরনে ছিল লাল ধুতি-পাঞ্জাবি এবং কনের পরনে লাল বেনারসি ও সোনার গয়না। রাজনীতি, বিনোদন ও সংবাদমাধ্যমের বিশিষ্টজনদের উপস্থিতিতে জমে ওঠেছিল বিয়ের আসর।

Be the first to comment