১ আগস্ট তসলিমা নাসরিন আসছেন, কলকাতায় খুশি র আবহ

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী ১ আগস্ট এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে জনপ্রিয় কবি লেখক তসলিমা নাসরিন কলকাতা আসছেন। প্রায় দু দশক পর তাঁর প্রিয় শহরে আসার কথা নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন।
তসলিমা নাসরিনের আগমন নিয়ে কলকাতা তথা রাজ্যের শিল্প সংস্কৃতি মহলে খুশির আবহ সৃষ্টি হয়েছে।
তাঁর প্রিয় শহর কলকাতায় তিনি যদি থেকে যান, এমন প্রস্তাব ও অনেকে দিচ্ছেন।
গেরুয়া শিবির তাঁর সফর নিয়ে রীতিমত উল্লসিত। তারা প্রচার করছে, তথাকথিত ধর্ম নিরপেক্ষ বামফ্রন্ট্রের আমলে মৌলবাদীদের চাপে তসলিমা কে চলে যেতে হয়েছিল্ম প্রাক্তন তৃণমূল সরকার ও তাঁকে নিয়ে কোন উৎসাহ দেখায় নি।
গত কয়েকদিন ধরে ই তাসলিমা নাসরিনের কলকাতা আসার খবরে সমাজ মাধ্যম সহ বিভিন্ন মহল সরগরম। সমাজ মাধ্যমে তাঁকে অনেকেই উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, এতে খুশি তিনি। মৌলবাদীদের ফতোয়া য় বহু বছর ধরে বাংলাদেশ যান না তিনি।। নিকটতম প্রতিবেশি ভারত, বিশেষত কলকাতা তাঁর অত্যন্ত প্রিয়। এবার সেখানে আসতে পেরে খুশি তিনি নিজেও।
কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক দের ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*