রোজদিন ডেস্ক :
প্রভু জগন্নাথ কারও অহঙ্কার সহ্য করেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিঁধে এমনটাই বললেন পুরীর জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি। তাঁর কথায়, মমতা ব্যানার্জি তাঁর কথা শোনেননি। দিঘায় পাথরের মূর্তি করে ধাম লিখেছিলেন। প্রভু জগন্নাথ কারও অহঙ্কার সহ্য করেন না, এর জন্য ওঁর সরকার পড়ে গেল।
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে জগন্নাথ দয়িতাপতি বলেন, শুভেন্দু তাঁর শিষ্য। উনি আসল। উনি ধাম শব্দ কেটে দিয়েছেন। ধাম হোল (পুরীর) জগন্নাথ ধাম। এই রকম হাজার হাজার মন্দির তৈরি হচ্ছে। কিন্তু সব মন্দির ধাম হয় না বলে তিনি ইঙ্গিত দেন।
এবার রাজ্যে বহু রথযাত্রা কমিটিকে সরকারের সহায়তা নিয়ে খুশি তিনি। বলেন , চৈতন্য মহাপ্রভুর রাজ্যকে তিনি সব থেকে ভালবাসেন। তাঁদের আশীর্বাদ করছেন।
অন্যদিকে বৃষ্টির মধ্যেও পুরীতে অজস্র মানুষের সমাগম হয়েছে। রথযাত্রা উপলক্ষে সমুদ্র তীরে মহাপ্রভু জগন্নাথের প্রতিকৃতি তৈরি করেছেন সুদর্শন পট্টনায়ক। পদ্মশ্রী সম্মান প্রাপ্ত এই বালুকা শিল্পীর কাজ দেখতে দেশ বিদেশের মানুষও আসেন। মুগ্ধ চোখে তা দেখেন।

Be the first to comment