উদ্বোধনের ১২ দিনের মধ্যেই ফাটল লক্ষ্ণৌ এর এক্সপ্রেসওয়েতে

অস্বস্তি তে বিজেপি সরকার, নেতারা

Spread the love

রোজদিন ডেস্ক: ধুমধাম করে উদ্বোধনের ১২ দিনের মধ্যেই উত্তর প্রদেশের লক্ষ্ণৌ – কানপুর এক্সপ্রেসওয়েতে ফাটল দেখা দিয়েছে। গত ১৩ জুলাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, রাজনাথ সিংহের উপস্থিতিতে এই মহাসড়কের উদ্বোধন হয়। মাত্র কয়েকদিন পরেই সমাজবাদী নেতা মধুসূদন যাদব এই পথের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেস ওয়ে র ফাটলের ছবি পোস্ট করেন। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার, বিজেপি নেতারা। এই বিষয়ে
কেউ এখন ও মুখ না খুললেও অনুসন্ধান হচ্ছে বলে জানা যায়। ৪২০০ কোটি টাকা খরচ করে তৈরি এই এক্সপ্রেস ওয়ে র পরিস্থিতি দেখে বিস্মিত স্থানীয় মানুষজন ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*