রাজ্যের মিড ডে মিলে পড়ুয়ারা ডিম পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যের মিড ডে মিলে পড়ুয়ারা একটি করে ডিম পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। আগামী ১ আগস্ট থেকে ইসকন কলকাতার সরকারি, সরকার পোষিত স্কুলের মিড ডে মিল সরবরাহ করবে। যা সম্পুর্ন নিরামিষ হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সমালোচিত হয় সরকার। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, মিড ডে মিলে পড়ুয়াদের সপ্তাহে একদিন বা দুদিন সিদ্ধ ডিম দেওয়া হবে। ওড়িশায় এই ভাবে তা দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁরাও এই ডিম দেবেন।
মুখ্যমন্ত্রী জানান, দেশের বাইশটি শহরে ইসকন মিড ডে মিল সরবরাহ করে। এখানেও তারা তা করবে। আগামী শনিবার তাঁর উপস্থিতি তে এই প্রকল্প চালু হবে।

আজ নবান্নে শিক্ষা নিয়ে একাধিক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এসএসসিওর মাধ্যমে স্কুলে রাজনৈতিক ভাবে শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে। বারো হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই ছাড়া ধাপে ধাপে আরও ৩৮ হাজার শিক্ষক, শিক্ষিকা নিয়োগ করা হবে।

আগস্ট থেকে প্যারা টিচারদের বাড়তি পাঁচ হাজার টাকা করে সাম্মানিক ও দেবে রাজ্য। সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নত, আকর্ষণীয় করার জন্যও তাঁরা বহু উদ্যোগ নিচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বেশ কিছু ফল ও মিলেছে। তাঁরা জাতীয় শিক্ষানীতি রাজ্যে চালু করছেন। এবার রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ, একাদশ শ্রেণিতে ভর্তি বেড়েছে বলে তিনি জানান।

মালদা সহ পাঁচ জায়গায় নবোদয় স্কুলের জন্য জমিও দিয়েছে রাজ্য।

প্রাক্তন সরকারের আমলে রাজ্যে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। কোথায় কত পড়ুয়া, শিক্ষক ইত্যাদি আছেন সব দেখা হবে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*