রোজদিন ডেস্ক :
লক্ষ্মীর ভান্ডারের পর এবার নাম বদল হচ্ছে কন্যাশ্রীরও। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে শুরু হওয়া এই জনপ্রিয় প্রকল্পের নাম বদলে হচ্ছে কন্যারত্ন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এই কথা জানিয়ে বলেন, আগামী ১৪ আগস্ট কন্যাশ্রী দিবসে কন্যারত্ন দিবস পালন করা হবে।
সবুজ সাথী প্রকল্পের নামও এই আমলে বদল করে সারথি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী দৃঢভাবে জানান, ছাত্র ছাত্রীদের জন্য যা করার তা করা হবে।
শিক্ষাকে আধুনিক, উন্নত করার সঙ্গে সাবেকি সংস্কৃতির ঐতিহ্য রক্ষাতেও গুরুত্ব দিচ্ছে রাজ্য।
মুখ্যমন্ত্রী জানান, সংস্কৃত ভাষা, শিক্ষা উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।
এই ছাড়া সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাস হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থা করা হবে। রাজ্যের শিক্ষা পোর্টাল ও পি এম ভি বিদ্যা চ্যানেলে উচ্চ মানের অডিও ভিসুয়াল শিক্ষা সহজলভ্য করা হবে। উচ্চ শিক্ষায় এ আই, ডেটা সায়েন্স যুক্ত করা হবে বলে তিনি জানান।
আজ ও প্রাক্তন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা আগের মত শিক্ষাকে পণ্য হতে দেবেন না। আগের আমলে শিক্ষার মান কমেছে। এবার কেন্দ্রর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষার মান উন্নয়নই তাঁদের লক্ষ্য।

Be the first to comment