আই আই টি খড়্গপুরে আত্মঘাতী অধ্যাপক! চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: খড়্গপুর আই আই টি তে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। হায়দ্রাবাদ থেকে আসা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরম (৩৬) এর আজ সকাল থেকে কোন সাড়া শব্দ না মেলায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দেয়। বেলার দিকে কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিবার কে খবর দেওয়া হয়।৷ ঘরে কোন সুইসাইড নোট মিলেছে কিনা জানা যায় নি৷ কেন এই যুবক অধ্যাপক আত্মঘাতী হলেন, বা এর নেপথ্যে কোন রহস্য আছে কিনা পুলিশ তদন্ত করছে। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট মহলে শোক, চাঞ্চল্য দেখা দেয়।
আই আই টি কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু বলেন নি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*