পাঁচ তিনে পনেরো

Spread the love
  1.  সিলেবাস পরিবর্তনের কথা জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। প্রথম শ্রেণি থেকে শুরু করে পুরো সিলেবাস আমুল বদলে যাবে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মন্ত্রী।
  2. সিলেবাস সংশোধন ও পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশ অনুযায়ী, বদল করা হবে সিলেবাস। ২০২৭-এ যে পাঠ্যক্রম শুরু হবে, তাতেই পরিমার্জন করা সিলেবাস পাবে পড়ুয়ারা।
  3. ২০২৮ থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে, সেই নীতিকে সামনে রেখে প্রথম শ্রেণি থেকে বদলে যাবে সিলেবাস। বদলে যাবে বই।
  4. ইউনিফর্ম থেকে সরিয়ে ফেলা হচ্ছে বিশ্ব বাংলা লোগো। রঙও বদলে যাচ্ছে স্কুলের পোশাকের।
  5. পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে এই মুহূর্তে রাজ্যে সাড়ে ১২ লক্ষ স্বনির্ভরগোষ্ঠী রয়েছে। চলতি বছরে সেই সংখ্যাটা আরও এক লক্ষ বাড়বে। প্রতিটি গোষ্ঠীকেই সাড়ে তিন লক্ষ টাকা করে ঋণও দেওয়া হবে। তার জন্য ব্যাঙ্ক থেকে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণ হবে। তবে ঋণ পাওয়ার পরে কোন গোষ্ঠী কেমন কাজ করছে, অডিট করে দেখা হবে তা।
  6. মিনার মণ্ডলের বাড়িতে টাকা উদ্ধার নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “আরও আছে। আপনারা জানেন না। অনেকে লাস্ট বেঞ্চে বসে আছে। সেগুলোর ওজন আরও ভারী।”
  7. বুধবার দিঘায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)-এর প্রশাসনিক ভবনে ‘সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা কর্মসূচি’তে মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো প্রযুক্তির ব্যবহারের উপরে জোর দেন।
  8. সমুদ্রগামী ট্রলার ও মৎস্যজীবীদের নিরাপত্তায় ‘নভমিত্র’ অ্যাপ চালু এবং ট্রলার ও লঞ্চে ট্রান্সপন্ডার যন্ত্র বসানোর কাজ শুরু হয়েছে।
  9. সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি বলেন, “আমফানে দুর্নীতি, মৎস্যজীবীদের নামে নৌকো কেনার জন্য ১৩ কোটি টাকা খরচ হয়েছে। বারুইপুরে নৌকো নেই। ক্যানিং ২ নৌকা চলে বলে ৮০ লক্ষ শওকত ঝেরেছে। ফলতায় ১০ হাজার নৌকা চলে বলে জাহাঙ্গীর টাকা মেরেছে। এই নিয়ে তিন মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
  10. তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একাধিক অভিযোগ দায়ের হয়। ওই তিন মামলায় রক্ষাকবচ পেলেন বৃহস্পতিবার।
  11. বেহালায় দুই বাসের রেষারেষির জেরে মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাসের মাঝে পড়ে গুরুতর জখম হন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
  12. সল্টলেকে এই ব্লকের একটি বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ঘরের ভিতর থেকে এক দম্পতির দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন সজলকুমার কুণ্ডু এবং তাঁর স্ত্রী রঞ্জনা।
  13. তারাতলার গুদাম বিপর্যয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে বুধবার জানা গিয়েছে, ওই নির্মাণের সঙ্গে যুক্ত আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তথা রিভিউয়ার এবং সয়েল এক্সপার্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিন জনকে করা হয়েছে ‘ব্ল্যাক লিস্টেড’ও। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুরসভার অনুমোদনপ্রাপ্ত আর কোনও নির্মাণের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অভিযুক্তদের নামও মুছে দেওয়া হয়েছে পুরসভার পোর্টাল থেকে।
  14. ভাঙড়–২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে আইএসএফ। ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছিলেন আরাবুল। বৃহস্পতিবার, ৩০ সদস্যের মধ্যে ২৩ জন বারুইপুর মহকুমাশাসকের দপ্তরে অনাস্থার স্মারকলিপি জমা দেন।
  15. পঞ্চায়েতের এক মহিলা সাফাই কর্মীকে যৌন হেনস্থা এবং চাকরি থেকে বরখাস্তের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন গ্রাম পঞ্চায়েতের এক সরকারি কর্মী। গত বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা সাফাইকর্মী। তার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*