রোজদিন ডেস্ক :
রাজ্যে এনআইএ পুলিশ স্টেশন হচ্ছে। নিউ টাউনে অ্যাকশন এরিয়া থ্রি-তে এনবিবি স্কোয়ারের পনের তলায় এই পুলিশ স্টেশন হবে বলে নবান্ন সূত্রে জানা যায়। এই পুলিশ স্টেশন সারা রাজ্যের এনআইএ পুলিশ স্টেশন হিসাবে কাজ করবে। স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ এই মর্মে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান।
উল্লেখ্য, রাজ্যে এনআইএ বহু ঘটনার তদন্ত করছে। নিউ টাউনের এই পুলিশ স্টেশনে গুরুত্বপূর্ণ এই সংস্থার সব রকম কাজ হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Be the first to comment