রোজদিন ডেস্ক :
পরীক্ষা দিতে গিয়ে শ্রেনি কক্ষে অচৈতন্য হয়ে গেছিল সপ্তম শ্রেণির কিশোর, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজ দিনহাটার ভেটাগুড়িতে এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কিভাবে মাত্র তের বছরের কিশোর অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তা ভেবে পাচ্ছেন না কেউ। সূত্রের খবর, সপ্তম শ্রেণির তন্ময় বর্মন (১৩) আজ পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ বোধ করে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধান শিক্ষক সহ স্কুল, পাড়ার সকলেই এই ঘটনায় বাকরুদ্ধ। পরিবারের দাবি, ছাত্রর কোন শারীরিক অসুবিধা ছিল না। সুস্থ শরীরেই সে পরীক্ষা দিতে যায়। কিভাবে এমন হোল তাঁরা ভেবে পাচ্ছেন না।
পুলিশের বক্তব্য, ময়না তদন্তের রিপোর্ট পেলে তন্ময় বর্মনের আচমকা মৃত্যুর কারণ জানা যাবে।
আকস্মিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। প্রসঙ্গত, অতি সম্প্রতি কললাতার দুটি স্কুলে ও শ্রেনি কক্ষে পড়ুয়াদের আচমকা মৃত্যুতে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment