রোজদিন ডেস্ক: সোমবার রাজ্যের হাওড়া, বাঁকুড়া য় বাজ পড়ে তিন কৃষক মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহত দুজন। সূত্রের খবর, এইদিন দুপুরে বড়জোড়ায় বাজ পড়ে তপন বড়ু প্রাণ হারান।
বিকেলে হাওড়ার জগৎবল্লভপুরে মাঠে কাজ করার সময় দুই কৃষক মানবেন্দ্র মন্ডল ও অনুপ কর প্রাণ হারিয়েছেন।
দুপুরে বড়জোড়ায় বাজ পড়ে আহত দুজনের চিকিৎসা চলছে।
এইদিন কলকাতা সহ রাজ্যে আকাশ কালো করে প্রবল বৃষ্টি নামে।।কলকাতার বহু এলাকা জলমগ্ন হয়ে যায়। নিত্যযাত্রী রা খুব ই অসুবিধায় পড়েন।
আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, আগামী কয়েকদিন উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টি র সম্ভাবনা। উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি হয়েছে।সমুদ্র পৃষ্ঠে থাকা মৌসুমি অক্ষরেখা বিকানির, দিল্লি, লক্ষ্ণৌ, পাটনা হয়ে পুর্বে মণিপুর অবধি বিস্তৃত। এর প্রভাবে মাঝারি, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।। মঙ্গলবার,ও কলকাতা, শহরতলি, জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।

Be the first to comment