- আজ মঙ্গলবার দিল্লিতে এনডিএ-এর বৈঠক। যোগ দিলেন সুদীপ, কাকলি, শতাব্দী-সহ এনসিপিআই সাংসদরা।
- আজই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপিআই সাংসদরা।
- চিনার পার্কে শুভেন্দুর বাড়ির সামনে একাধিকবার রেইকি ধৃত হামিমের, জেরার পর দাবি পুলিশের।
- শুভেন্দু ছাড়াও রাজ্যের আরও কয়েকজন নেতা, মন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখছিল হামিম৷ নির্দেশ এসেছিল পাক হ্যান্ডলারদের কাছ থেকে।
- সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেফতার যুবক, নাম অনুভব ভট্টাচার্য।
- জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আগাম জামিন খারিজ হাইকোর্টে।
- এখনও পলাতক সুমিত, খুন হয়ে যায়নি তো, আশঙ্কা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।
- বেআইনি ভাবে ভিন রাজ্যে রক্তপাচার, হাজরা বেসরকারি ব্লাড ব্যাঙ্কে অভিযান স্বাস্থ্য দফতরের।
- তল্লাশিতে মিলল তৃণমূল নেতা ও মন্ত্রীদের নাম লেখা স্ট্যাম্প ও স্লিপ, কী কাজে লাগতো, চলছে খোঁজ।
- পাকিস্তানে ঢুকে ৩০ জন জঙ্গিকে খতম করেছে এক ভারতীয় এজেন্ট, লস্করের দাবিতে চাঞ্চল্য।
- সোমবার বেলায় বজ্রপাতে হাওড়ার আমতা ও জগতবল্লভপুরে তিনজনের মৃত্যু, জখম আরও দুই।
- আজ মঙ্গলবার বিচার ভবনে কলকাতার নগর দায়রা আদালত ভবনের চতুর্থ তলে এনআইএ-র দুটি বিশেষ আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন।

Be the first to comment