রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারম্যান হলেন কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ। চার সদস্যর এই কমিশনের অন্য দুই সদস্য হলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশ ও রোশনি সেন৷।

পুনর্গঠিত এই কমিশনের সদস্য সচিব হয়েছেন ডবলিউবিসিএস (এক্সিকিউটিভ) কাঞ্চন চৌধুরী।

উল্লেখ্য, রাজ্যে সাড়া জাগানো শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রথম সূত্রই মিলেছিল প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের পেশ করা রিপোর্টে। তিনি এসআইআর এর অ্যাপিল ট্রাইবুনালের সদস্যও ছিলেন।

স্যাট এর অন্যতম বিচারপতি হিসাবেও দীর্ঘ দিন দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন।

দুই প্রাক্তন আইএএস নবীন প্রকাশ ও রোশনি সেন ও কর্মদক্ষতার জন্য পরিচিত। তাঁদের এই কমিশন অনগ্রসর শ্রেণীর স্বার্থে কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*