গত সাড়ে পাঁচ বছরে ৭৭টি দেশে সফর প্রধানমন্ত্রী মোদির, খরচ ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা, সংসদে জানাল সরকার

Spread the love

প্রতিবেদন: গত সাড়ে পাঁচ বছরে ৭৭টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য সরকারের মোট খরচ হয়েছে মোট ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা। রাজ্যসভায় এই তথ্য জানতে চেয়ে প্রশ্ন করেন সিপিআইএম সাংসদ ভি শিবদাসন। তার প্রশ্নের উত্তরে সংসদে এই তথ্য জানাল সরকার। বিদেশ মন্ত্রক বলছে, ২০২১ সালের গোড়া থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৭৭টি দেশে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সফরে হোটেল থাকা, যাতায়াত, অনুষ্ঠানের আয়োজন-সহ নানাবিধ খরচের হিসাব জানতে চেয়েছিলেন সাংসদ। সেই প্রশ্নেরই লিখিত জবাব দেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তিনি জানান, গত পাঁচ বছরে ৭৭টি দেশে প্রধানমন্ত্রীর সফরে খরচ হয়েছে ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা। ৩৫ পাতার লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী মার্গারিটা জানান, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ভারতে প্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। গত বছরের মার্চ মাসে কেন্দ্র সংসদে জানিয়েছিল ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮ দেশ সফর করেছেন মোদি। তাতে সব মিলিয়ে খরচ হয়েছিল প্রায় ২৫৮ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*