আইএসআই (ISI)-কে কুক্ষিগত করতে চায় কেন্দ্র, অভিযোগ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইএসআই (ISI)-কে সরাসরি কুক্ষিগত করতে চায় কেন্দ্র। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ এই অভিযোগ করে কেন্দ্রের আই এস আই বিলের তীব্র সমালোচনা ও বিরোধিতা করেন। এই বিলটি সংশ্লিষ্ট সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির (অর্থ দফতর) কাছে পাঠানোর জন্য তিনি লোকসভার অধ্যক্ষর উদ্দেশ্যে আর্জি জানান। এই বিলের বিরুদ্ধে আই এস আই এর শিক্ষক, ছাত্র গবেষক, কর্মীরা যে আন্দোলন করছেন শুভঙ্কর সরকার এতে সংহতি জানান।


আজ আইএসআই এর তিন অধ্যাপক দেবরূপ চক্রবর্তী, মহুয়া দত্ত ও পারমিতা দাস প্রদেশ কংগ্রেস দফতরে আসেন। তাঁদের পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিন বিশিষ্ট অধ্যাপক ও বক্তব্য রাখেন।
আইএসআই বিল কার্যকর হলে এই ঐতিহ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তার দীর্ঘ ঐতিহ্য নিজস্বতা হারাবে বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*