ডবল ইঞ্জিনের সরকার প্রতিশ্রুতি রাখছে না, রাজ্যের বিজেপি সরকারকে তোপ অধীর চৌধুরীর 

Spread the love

রোজদিন ডেস্ক : 

রাজ্যের ডবল ইঞ্জিন সরকার তাদের দেয় প্রতিশ্রতি পালন করছে না বলে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আজ তোপ দাগেন। বলেন, মানুষ রেশন পাচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডারের নামে প্রতিশ্রুতি পালনের ব্যবস্থা নেই। রাজ্য জুড়ে গরিব মানুষের আর্থিক হাহাকার চলছে। ডবল ইঞ্জিনের সরকার চেয়েছিলেন, তা এসেছে, কিন্তু সাধারণ মানুষের সমস্যার কোন সুরাহাই হয়নি বলে তিনি অভিযোগ করেন।

রাজ্যে সাবেক তৃণমূলের সাংসদদের তীব্র আক্রমণ করে তিনি বলেন, মোদির পা ধরে বাঁচতে চাইছে এরা। এর মধ্যে মুর্শিদাবাদের কয়েকজনও আছেন। তাঁরা এলে মার খাবে। এলাকায় ঢুকতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। দৃপ্ত কন্ঠে বলেন, আগে দিল্লিতে বাঙালিদের যে সম্মান ছিল, এরা তা ধূলায় লুটিয়েছে। বাঙালিকে কাঙালি বানিয়েছে বলে তিনি তোপ দাগেন।

অধীর বাবু আরও বলেন, অন্নপূর্ণার ভান্ডার যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব গরিব মহিলারা পান।

সাবেক তৃণমূলের নেতারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন, খাচ্ছেন, এই সব কেন মানুষ কি বোঝে না? রাজ্যের মানুষ সব দেখছেন, সব বুঝছেন।

কটাক্ষ করে বলেন, এটা বিয়ে না করে একত্রবাসের মত হচ্ছে!

উত্তর ২৪ পরগণায় পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে বলেন, এটা তো অনেক জায়গাতেই হচ্ছে। এখন যারা শাসন ক্ষমতায় এসেছে, তাদের ইশারা ছাড়া এই সব হতে পারে না।

জন গণনা নিয়েও উদ্বেগ ব্যক্ত করেন অধীর চৌধুরী। বলেন, এসআইআরেই কতজনের নাম বাদ গেছে, এবার কি হবে কে জানে!

রাজ্যে আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, নিজের হাতে আইন তোলা কোনভাবেই মানা যায় না। প্রসঙ্গত বারুইপুরে অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডলের মৃত্যু সাজানো ঘটনা বলে মন্তব্য করেন। বলেন, ওই রকম একজন মানুষ কখনো পুলিশের হাত থেকে বন্দুক কাড়তে পারে?

রাজ্যে গুলি বন্দুকের সংস্কৃতি থেকে বেরোনো যাচ্ছে না বলে আক্ষেপ ব্যক্ত করেন অধীর চৌধুরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*