শুভেন্দু অধিকারীর সরকারকে শক্তি দেওয়ার প্রার্থনা মদন মিত্রর

Spread the love

রোজদিন ডেস্ক :

শুভেন্দু অধিকারীর সরকারকে শক্তি দেওয়ার জন্য আসানসোলের বিখ্যাত কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলেন বিধায়ক মদন মিত্র। ঋতব্রত শিবিরপন্থী বিধায়ক আজ বিকেলে আচমকাই এই মন্দিরে আসেন। দীর্ঘক্ষণ মন দিয়ে ভক্তি ভরে পুজো দেন। মন্দির চত্বরে মনস্কামনা পূরণ গাছে পাথর বাঁধেন।

সূত্রের খবর, মন্দিরে দেবীর কাছে তাঁর আন্তরিক প্রার্থনা ছিল, রাজ্যে যেন শান্তি আসে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার যেন শক্তি পায়। এর পাশে বিরোধী রাও যেন সরকারের কাছে গুরুত্ব পায়৷

দুর্গা পুজোর সময় তাঁর আবার ও আসার ইচ্ছে আছে বলে মন্দিরের পুরোহিতদের জানান মদন মিত্র।

তাঁর এই ঝটিকা সফর ঘিরে মন্দিরে উপস্থিত মানুষ জন বিস্মিত। আরও বিস্মিত তাঁর প্রার্থনা শুনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*