নাগরিকদের সমস্যার কথা শুনবেন এবার পুরমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবার সরাসরি পুর নাগরিকদের সমস্যার কথা শুনবেন। ইতিমধ্যে “মুখোমুখি “অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা-সহ বেশ কিছু পুরনিগমের মানুষ জনের কথা শুনেছেন তিনি। সমস্যার সমাধান ও করেছেন। এবার তিনি পুরসভা গুলির আমজনতার সমস্যার কথাও শুনবেন।
প্রাক্তন সরকারের আমলে কলকাতা ও শিলিগুড়ির মেয়র সরাসরি সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের কথা সরাসরি ফোনে শুনতেন।
এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই তা শুনে সমাধানের উদ্যোগ নিচ্ছেন, যা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। ক্ষমতায় আসার পর তিনি সরেজমিনে একাধিক বাজার সহ বহু এলাকা পরিদর্শন ও করেছেন, আমজনতার সুযোগ সুবিধার কথা জানার চেষ্টা করেছেন। বিশেষ গুরুত্ব দিচ্ছেন পরিচ্ছন্নতার ওপর।
সূত্রের খবর, এবার বরানগর পুরসভার নাগরিকদের কথা শুনবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*