- পেশ হবে কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস বিল, আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন।
- বিল পেশের আগে দুই পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি।
- দেশনায়ক নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
- স্বাধীনতা দিবস পালনের গাইডলাইন জানিয়ে রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিল কেন্দ্রীয় সরকার।
- সকাল ৯ টায় শুরু হবে অনুষ্ঠান, রাখতে হবে অন্তত ৫ রাজ্যের প্রতিনিধিকে, স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে রাজ্যকে একাধিক নির্দেশ কেন্দ্রের।
- বৃক্ষরোপন ও দেশাত্মবোধক সঙ্গীতের ওপর জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় সরকারের।
- ১৪ অগাস্ট রাষ্ট্রপতির ভাষণের পর অল ইন্ডিয়া রেডিয়োয় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মুম্বইয়ে ভূমিধসে ভেঙে পড়ল আস্ত বাড়ি। চাপা পড়ে ৬ জনের মৃত্যু, এখনও আটকে অনেকে। মুম্বইয়ের কুরলার ঘটনা।
- পুরুলিয়ায় বাজ পড়ে ফের মর্মান্তিক মৃত্যু অন্তত চারজনের।
- বীরভূমের “পাথর সম্রাট” টুলু মণ্ডলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি।
- বনগাঁয় জঙ্গি সন্দেহে ধৃত এক, তার সূত্র ধরে কলকাতা থেকে পাকড়াও আরও এক। তদন্তে পুলিশ।
- দু’দিনের বিরতির পর বুধবার বেলা বাড়তেই বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে।

Be the first to comment