লুঙ্গিওয়ালা সাংসদ! মন্তব্য নিয়ে রাজ্যসভায় ঝড়!

Spread the love

রোজদিন ডেস্ক: কেরলমের সি পি এম সাংসদ জন ব্রিটাস কে লুঙ্গিওয়ালা বলে কটাক্ষ করে তুমুল বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সুস্মিতা দেব।।
এই অপমানজনক মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছেন জন ব্রিটাস। সুস্মিতা দেবের এই মন্তব্য র নিন্দায় মুখর হয়েছেন বিরোধী পক্ষ। বিজেপি ও তাঁর পাশে দাঁড়ায় নি।
দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী জন ব্রিটাস লুঙ্গি পরিধান করে রাজ্যসভায় আসেন। তাঁকে কটাক্ষ করে সুস্মিতা দেবের এই মন্তব্যে ঝড় ওঠে।। প্রবল অস্বস্তি তে পড়ে শাসক দল।।
উল্লেখ্য সদ্য তৃণমূল ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন ত্রিপুরার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা। উচ্চ শিক্ষিত, পরিশীলিত হিসাবে যিনি পরিচিত।। এই মন্তব্যে ক্ষুব্ধ জন ব্রিটাস তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবেন বলে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*