বাড়িতে বিপুল টাকা, প্রাক্তন বিচারপতি দোষী সাব্যস্ত

Spread the love

রোজদিন ডেস্ক: তাঁর সরকারি বাসভবন থেকে মিলেছিল বহু নগদ টাকা।। যার সদুত্তর দিতে পারেন নি এলাহাবাদ উচ্চ আদালতের প্রাক্তন বিচার পতি যশবন্ত ভার্মা। এই নিয়ে তদন্ত ও হয়। বুধবার তিন সদস্যর তদন্ত কমিটি সংসদের উভয় সভায় সেই রিপোর্ট পেশ করেন।।সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ই সত্য প্রমাণিত হয়েছে। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
গত বছর প্রাক্তন বিচারপতির বাড়ির একাংশে আগুন লাগে, আগুন নেভানোর সময় বহু নগদ টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন ওঠে। যশবন্ত ভার্মা এর উৎস নিয়ে কোন সদুত্তর দিতে পারেন নি। তখন তিনি দিল্লি উচ্চ আদালতে ছিলেন। তাঁকে এলাহাবাদ উচ্চ আদালতে বদলি করা হয়।
পরে তিনি পদত্যাগ করেন। যদিও বিচার বিভাগ এই নিয়ে কোন নোটিশ জারি করেনি বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*