- আজ ১৫ অগাস্ট। দেশের স্বাধীনতা দিবসে প্রথা মেনে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে গত বছর ১৩ বছর টানা তিনি লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন।
- এক্স হ্যান্ডলে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মোদির, স্মরণ করলেন স্বাধীনতার বীর সৈনিকদের।
- স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথা ভেঙে অনুষ্ঠানের শুরুতেই গাওয়া হল বঙ্কিমচন্দ্রের “বন্দে মাতরম” গান।
- লালকেল্লায় নিজের ভাষণে দিমাগি নকশালদের বিচ্ছিন্ন করার ডাক দিলেন প্রধানমন্ত্রী। সপ্তধারায় দেশকে এগিয়ে নেওয়ার ঘোষণা মোদির।
- গরিব, নিম্নবিত্ত পড়ুয়াদের জন্য ফ্রিতে অনলাইনে আইএএস, আইপিএস হওয়ার কোচিং দেবে সরকার, ঘোষণা প্রধানমন্ত্রীর।
- বছরে এক কোটি পড়ুয়াকে দেওয়া হবে এআইয়ের ট্রেনিং, জানালেন প্রধানমন্ত্রী।
- কলকাতার রেড রোডে ৮০ তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে শ্যামাপ্রসাদ স্মরণ মুখ্যমন্ত্রীর। বিকশিত ভারতের লক্ষ্যপূরণে বাংলাকেও শামিল হতে হবে, বার্তা শুভেন্দু অধিকারীর।
- এলপিজি-র ই-কেওয়াইসির সময়সীমা বাড়াল সরকার, ১৬ নয়, ২৩ অগাস্ট পর্যন্ত করা যাবে অনলাইনে।
- এবার মালদহে চিট ফান্ড খুলে বিপুল লাভের টোপ দিয়ে একশো কোটি হাতালো জালিয়াতরা, অভিযোগ পেয়ে দু’জনকে পাকড়াও করল পুলিশ।
- স্বাধীনতা দিবসের দিন পাক চর সন্দেহে পুলিশের জালে আরও তিন সন্দেহভাজন। কোচবিহার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর।
- রাজ্যের জন্য স্বস্তির খবর। ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ। তবে আজও দক্ষিণে বৃষ্টির আশঙ্কা।

Be the first to comment