Congress-এর স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে দিল্লিতে তরজা

Spread the love

রোজদিন ডেস্ক : 
দিল্লিতে জাতীয় কংগ্রেসের (Congress) স্বাধীনতা দিবস উদযাপনে সোনিয়া গান্ধী বন্দে মাতরম পুরো গাইতে বাধা দেন! বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীর এই অভিযোগ নিয়ে আজ বিতর্কের তুফান ওঠে। কংগ্রেস নেতৃত্ব দৃঢ়ভাবে বিজেপি সাংসদের অভিযোগ খারিজ করে জানিয়ে দেন, সোনিয়া গান্ধী জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে একটি চেয়ার দিতে বলছিলেন।
এবারই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম গাওয়া হয়। ঋষি বঙ্কিমচন্দ্রের এই অমর সৃষ্টি নিয়ে বিজেপি নিজেদের দেশাত্মবোধের পরিচয় দিতে উঠে পড়ে লেগেছে, এমন মনে করেন অভিজ্ঞ মহল।
আজ লালকেল্লায় বিরোধী নেতা রাহুল গান্ধীর অনুপস্থিতি, কংগ্রেস কার্যালয়ে সোনিয়া গান্ধীর কিছু বলা, সবেতেই গেরুয়া শিবির বন্দে মাতরম বিরোধী মনোভাব দেখছে!
আজ কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বন্দে মাতরম-সহ জাতীয় সঙ্গীত সহ বর্ণময় অনুষ্ঠান হয়।
বিজেপি একে নিশানা করে অভিযোগ করে, দলের নেত্রী সোনিয়া গান্ধী বন্দে মাতরম পুরো গাইতে বাধা দেন! দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য সমাজ মাধ্যমে এই নিয়ে অভিযোগ ও করেন। বলেন, ওই অনুষ্ঠানে সোনিয়া গান্ধীকে রাগত ভাবে কিছু বলতে দেখা গেছে।
যা দৃঢভাবে খন্ডন করে কংগ্রেস নেতৃত্ব সাফ জানিয়ে দেয়, দলের বর্ষীয়ান জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের জন্য একটি চেয়ারের কথা বলেন সোনিয়া গান্ধী। বিজেপি এই সব নিয়ে রাজনীতি করছে বলে ক্ষোভ ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*