রোজদিন ডেস্ক: নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর পুত্র কে গুলি করে খুনের ঘটনা য় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনা র তীব্র নিন্দা করে জানান, নদীয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ান কে আজ গুলি করে হত্যা করা হয়েছে। রাজ্যে সংখ্যা লঘু ও বিরোধী দের কন্ঠরোধের অপচেষ্টা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এই নৃশংস জোড়া হত্যাকান্ডের প্রতিবাদে আগামীকাল তাঁরা রাজ্যে কালা দিবস পালন করবেন বলে শুভঙ্কর সরকার জানান।
এই ধরণের অপচেষ্টা র বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে বলে ও তিনি জানিয়েছেন।

Be the first to comment