রোজদিন ডেস্ক: বিজেপি অপরাধী দের রক্ষা করে বলে বিরোধী নেতা রাহুল গান্ধী আজ মন্তব্য করেন। চার বছর আগে
উত্তরাখণ্ডের একটি রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারি মাত্র উনিশ বছর বয়েসে খুন হয়েছিলেন। এখনও তাঁর পরিবার বিচার পান নি বলে বিরোধী নেতা রাহুল গান্ধী শনিবার আক্ষেপ ব্যক্ত করেন। নিহত অঙ্কিতা ভান্ডারি র শোকার্ত বাবা মা সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেন।। বিজেপি -আর এস এস কে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, ওদের বিকৃত মানসিকতা। ধর্ষক, অপরাধীদের রক্ষা করে।
তরুণী অঙ্কিতা কে রিসর্টের মালিক এক ভি আই পি র মনোরঞ্জন করতে বলায় তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এর পর ই তিনি নিখোঁজ হন। পরে খাল থেকে ক্ষতচিহ্ন সহ তাঁর দেহ উদ্ধার হয়। যে ঘরে তিনি থাকতেন, তা ও ভেঙে দেওয়া হয়েছিল।।তদন্তকারীরা যাতে কিছু না পান এর জন্য ই তা ভাঙা হয় বলে অভিযোগ ওঠে।
শনিবার রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, কে সেই ভি আই পি? যাঁর মনোরঞ্জন করতে রাজী না হওয়ায় অঙ্কিতা কে খুন হতে হোল? তিনি কি বিজেপি – আর এস এসের কেউ? তা সামনে এলো না কেন? আসলে ওরা বিকৃত মানসিকতার বলে তিনি তোপ দাগেন।
উল্লেখ্য, ২০২২ সালে উত্তরাখন্ডের পৌড়ি গারওয়ালের এই ঘটনা য় দেশব্যাপী তোলপাড় উঠেছিল।। রিসর্টের মালিক সহ তিনজন কে পুলিশ গ্রেফতার করে। কিন্ত প্রকৃত অপরাধী এখন ও চোখের আড়ালে বলে তাঁর পরিবারের অভিযোগ। এক ই অভিযোগ করেন রাহুল গান্ধী ও।

Be the first to comment