Nadia Double Murder : তৃণমূলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
নদীয়ার (Nadia) নাকাশিপাড়ায় গতকাল রাতে পুত্র-সহ কংগ্রেস নেতা আনিসুর রহমানের নৃশংস খুনের ঘটনায় তৃণমূলই দায়ী বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। বলেন, প্রাথমিকভাবে পুলিশের যা খবর, এতে জেল থেকে জুব্বার শেখই ওঁদের খুন করিয়েছে। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, যিনি জুব্বারের স্ত্রী গ্রেফতার হয়েছেন। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, যিনি তাঁর কাছে দুবার পরাজিত হয়েছেন, তাঁর সঙ্গে থাকা লম্পটগুলো ছাড়া এই ধরনের নোংরা খুনের রাজনীতি কেউ করতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত গতকাল রাতে নাকাশিপাড়ায় একদল দুষ্কৃতি আনিসুর রহমানের গাড়ি থামিয়ে তাঁকে ও তরুণ পুত্র আবু সুফিয়ানকে গুলি করে, কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় উঠেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজ কলকাতায় কালা দিবস পালিত হয়। পরে তাঁরা কল্যাণীতে যান। ওখানে এমস-এ পিতা-পুত্রের ময়না তদন্ত হয়।
ভয়ঙ্কর এই জোড়া হত্যাকান্ডে রাজ্যব্যাপী আলোড়ন উঠেছে। এলাকার দীর্ঘ দিনের জনপ্রিয় নেতার পুত্র-সহ এই নৃশংস হত্যায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
পুলিশ এই হত্যায় যুক্ত সন্দেহে হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতিমা বিবি-সহ দুজন -কে গ্রেফতার করেছে। তাঁরা সকলেই তৃণমূল কর্মী। ফতিমা বিবি জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের স্ত্রী, গতকালই স্থানীয় কংগ্রেস নেতা টিপু সুলতান-সহ কংগ্রেস নেতা, কর্মীরা তাঁকেই এই জোড়া খুনের জন্য দায়ী করেন।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আগে এই ধরনের খুনের ঘটনা হত। তাঁরা কখনোই এই সব সহ্য করবেন না। পুলিশ এর তদন্ত করছে।
মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ পৃথকভাবে বলেন, তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা করছেন৷ পুলিশ এর তদন্ত করুক৷ বলা হচ্ছে এর সঙ্গে তৃণমূল নেতা জড়িত। তিনি “ভাল তৃণমূল ” (ঋতব্রত শিবির) কিনা তা দেখা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*