১০টা

Spread the love
  1. কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, রাষ্ট্রীয় গীত বন্দে মাতরমের প্রতি চরম অসম্মান দেখিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় বিরোধী দলকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
  2. অমিত শাহ বলেন, “বন্দে মাতরম চলাকালীন কংগ্রেস নেত্রী সনিয়াজি কংগ্রেস সভাপতিকে তা থামিয়ে দিতে বলেছিলেন। টেলিভিশনে আমরা সবাই এই ঘটনা দেখেছি।” তিনি আরও বলেন, “কেউ কীভাবে বন্দে মাতরমের গান অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা ভাবতে পারেন? কংগ্রেসের সদস্যদের লজ্জিত হওয়া উচিত।”
  3. ককরোচ জনতা পার্টির (CJP) সমর্থনে দিল্লিতে গিয়েছিলেন বাঁকুড়ার যুবক শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, সেই রোষেই তাঁকে এবং তাঁর বাবাকে মারধর করে । শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় হাফিজের বাবা শেখ মহম্মদ মাফিকের (৫০)। এই ঘটনায় বিজেপির স্থানীয় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল CJP সমর্থক হাফিজের।
  4. এই ঘটনা নিয়ে রবিবার নবান্ন সভাঘরের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। এফআইআর কপিতে বিজেপি কর্মীর উল্লেখ নেই। দুষ্কৃতী বলে চিহ্নিত করা হয়েছে পাঁচ জনকে। তার মধ্যে তিনজন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে।
  5. আজ থেকে রাজ্যে চালু হচ্ছে স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।
  6. ধর্মতলাকে হকার মুক্ত করতে বলেছেন শমীক। এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করলেন, শুধু ধর্মতলা নয়, পার্কস্ট্রিটও দখলমুক্ত করা হবে।
  7. পার্ক স্ট্রিটে চৌরঙ্গি থেকে সেভেন পয়েন্ট কানেকটর পর্যন্ত আমরা দু’পাশে কোনও হকার বসতে দেব না: অগ্নিমিত্রা পাল
  8. রবিবার কেলেঘাই নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপকুমার দাস। এ দিন পটাশপুর এক ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী।
  9. পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে কোচবিহারের সীমান্ত এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। যে তিনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদেরই একজন হলে নুর নাসিরুদ্দিন আলি। কিন্তু পরিবারের দাবি, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিংবা তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
  10. টুলু মণ্ডলের মামলার তদন্তে নেমে শনিবার বোলপুরে সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় বীরভূম জেলা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১২ লক্ষ ৮৪ হাজার টাকা নগদ, আনুমানিক ৮০০ গ্রাম সোনা, প্রায় ১৫০টি জমির দলিল এবং আরব ও পাকিস্তানের টাকা। ​রবিবার সকালে সিউড়ির বিশেষ আদালতে তোলা হলে বিচারক সায়গলকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৩ তারিখ ফের সায়গলকে কোর্টে তোলা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*