Abhishek Banerjee : ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আদালতের দ্বারস্থ

Spread the love

রোজদিন ডেস্ক : 
আদালতের অনুমতিতে আগামী মাসে বিদেশ যেতে পারবেন তিনি। এর মধ্যে সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ উঠেছে। এই নিয়ে উচ্চ আদালতে গেলেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, চিকিৎসার জন্য আগামী মাসে অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কেন তা করা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাননি বলে তিনি অভিযোগ করেন।
তাঁর দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নিয়ম নীতি আছে, এখানে তা মানা হয়নি।বিচার পতি কৃষ্ণ রাও এর এজলাসে তিনি দ্রত শুনানির আর্জি জানান। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তিনি জানতে চান,সাংসদের বিরুদ্ধে কোন তদন্ত চলছে কিনা!
অভিষেক ব্যানার্জি র আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করছেন। এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য, শীর্ষ আদালতের রায় অনুযায়ী আগামী মাসে অভিষেক ব্যানার্জি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। তার আগে এই ব্যাঙ্ক ফ্রিজের ঘটনায় ক্ষুব্ধ তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*