আরও ১২

Spread the love
  1. সোমবার ভোরবেলা তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৭, জখম কুড়িরও বেশি, গ্রেফতার হোটেল মালিক।
  2. বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেঁটেই আগুন, দাবি হোটেল কর্তৃপক্ষের, নিয়ম মেনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
  3. ঘন্টা দুয়েকের চেষ্টায় নিভল আগুন, জখমদের উদ্ধার করে স্থানীয় রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।
  4. বন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট, দাবি আবাসিকদের, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় অন্ধকারে বের হওয়ার রাস্তা খুঁজে পাননি আবাসিকরা, দাবি হোটেল কর্তৃপক্ষের।
  5. অগ্নিদগ্ধ হয়ে ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশ মৃত্যু, কপাল জোরে প্রাণে বেঁচে গিয়ে ভগবানকে ধন্যবাদ কয়েকজন আবাসিকের।
  6. গত কয়েক বছর ধরে এভাবেই জতুগৃহ বানিয়ে রাখা হয়েছে তারাপীঠকে, তোপ দাগলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
  7. সামনেই বিদেশ যাত্রা, এই অবস্থায় ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হল, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলা গ্রহণ করল আদালত।
  8. শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মন্দির চত্বরে পদপিষ্ট হয়ে ৭জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু। গুরুতর জখম আরও কয়েকজন। বিহারের লখিসরাইয়ের অশোকধাম মন্দিরের ঘটনা।
  9. সোমবার সকাল ৭ নাগাদ ভিড়ের মধ্য আচমকা বিদ্যুতের খুঁটি থেকে আগুন লাগার গুজব ছড়ায়। তাতেই ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু, দাবি ভক্তদের। তদন্তে প্রশাসন।
  10. জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের সূত্র ধরে এবার পুলিশের জালে তার সঙ্গী ইমরান। সোমবার তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ।
  11. অভিযোগ, রানা ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিতে সহযোগিতা করেছিল ধৃত ইমরান। ইমরানের সঙ্গে আরও কারা, তাদের খোঁজ চলছে।
  12. নিম্নচাপের জের, ভোর থেকে ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ গোটা দক্ষিণ বঙ্গ। জারি সতর্কতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*